ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
gonojog24
Bongosoft Ltd.

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৯:৩৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
ছবি:সংগৃহীত


এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ গতকাল মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেছেন।

এদিকে লন্ডনে আগামী ১৩ জুন (লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে।


এর আগে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান। 

গণযোগ/এমএইচ
 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!