ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

সংসদ ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা


গণযোগ প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:২১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম সংসদ ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
ছবি:সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে আজ ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ (শুক্রবার) ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!