ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৫৫ হাজার ৯০৮ জনকে আইনি পরামর্শ সেবা 


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:০৬ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম লিগ্যাল এইড-এ ৫ লাখ ৫৫ হাজার ৯০৮ জনকে আইনি পরামর্শ সেবা 
ছবি:সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৫৫ হাজার ৯০৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

 

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে- এ সময়ে অসচ্ছল বিচার প্রার্থীদের ৫ লাখ ৫৫ হাজার ৯০৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১০ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ৭ হাজার ৯ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ৮৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

facebook sharing buttonগণযোগ/এমএইচ

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

Side banner
Side banner
Link copied!