ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
gonojog24
Bongosoft Ltd.

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

 

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৬২ কিলোমিটার।

তিনি আরো জানান, ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে, কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

গত নভেম্বর মাসে রাজধানীতে আরও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। 

গণযোগ/এমএইচ

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

Side banner
Side banner
Link copied!