ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
gonojog24
Bongosoft Ltd.

আগামী ৫ দিন অতি ভারি বর্ষণ: আবহাওয়া অধিদপ্তর


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:১৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আগামী ৫ দিন অতি ভারি বর্ষণ: আবহাওয়া অধিদপ্তর
প্রতীকী ছবি: সংগৃহীত

 

আগামী ৫ দিন (রবি থেকে বৃহস্পতিবার) দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান শনিবার (২ আগস্ট) সাংবাদিকদের জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এই অবস্থায় রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে এই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে এই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গণযোগ/এমএইচ

Link copied!