ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
gonojog24
Bongosoft Ltd.

আজ দুই বছর পর সুপ্রিম কোর্ট বারে নির্বাচন


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:৩৪ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আজ দুই বছর পর সুপ্রিম কোর্ট বারে নির্বাচন
ছবি:সংগৃহীত

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে (২০২৬-২৭ মেয়াদে) দুই দিনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হবে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই।

সুপ্রিম কোর্ট বারে প্রতি বছর মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আয়োজনের রেওয়াজ রয়েছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের বারে সর্বশেষ নির্বাচন হয়  ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে। ওই নির্বাচনে সভাপতি ও তিন কার্যনির্বাহী সদস্যসহ চারটিতে বিএনপি সমর্থকরা এবং সম্পাদকসহ ১০টিতে আওয়ামী সমর্থকরা জয়ী হন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বারের আওয়ামীপন্থি নেতারা আত্মগোপনে চলে যান। এতে কার্যনির্বাহী কমিটির কাজে স্থবিরতা দেখা দেয়। ওই বছরের সেপ্টেম্বরে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনকে রেখে নির্বাচনে পরাজিত প্রার্থীদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তবে, ২০২৫ সালে সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন। 

এবারের নির্বাচনে বিএনপি সমর্থক প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Side banner
Side banner
Link copied!